× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মেসি, জেরার্ড ও নেইমারের কৃতিত্বে বার্সার জয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মেসির জোড়া গোল আর জেরার্ড পিকে ও নেইমারের একটি করে গোলে কোপা ডেল রের শেষ ষোলোতে এসপানিওলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। প্রথম লেগের এই জয়ে শেষ আটেও এক পা দিয়ে রেখেছে লুইস এনরিকের দল।

গত শনিবার লা লিগায় এই এসপানিওলের মাঠেই গোলশূন্য ড্র করে শীর্ষস্থান হারায় বার্সেলোনা। ওই ম্যাচে মেসি ও সুয়ারেজের একটি করে প্রচেষ্টা গোলপোস্টে লাগলে গোলবঞ্চিত হয় বার্সা। সে ম্যাচের দুর্ভাগ্য পেছনে ফেলে বুধবার রাতে কোপা ডেল রের ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামে বার্সা।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথমে এগিয়ে যায় এসপানিওল। নবম মিনিটে দানি আলভেজের ভুলে মাঝমাঠে বল পেয়ে যায় অতিথিরা। সেখান থেকে মার্কো আসেনসিও বল টেনে নিয়ে গিয়ে বক্সের সামনে দেন বল দেন ফেলিপে কাইসাদোকে। বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে ফাঁকি দিয়ে অতিথিদের ১-০ গোলে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির প্রাক্তন এই স্ট্রাইকার।

অবশ্য অতিথিদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পরেই বার্সাকে সমতায় (১-১) ফেরান মেসি। ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। এরপর প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে তো দুর্দান্ত এক গোলে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ৩৫ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো ফ্রি-কিকে গোলটি করেন চারবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়। বল ক্রসবারের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিট) বার্সাকে ৩-১ গোলে এগিয়ে দেন পিকে। ম্যাচের শুরু থেকেই খানিক পর পরই ফাউল করেছে এসপানিওলের খেলোয়াড়েরা। যার ফলে ৭২ ও ৭৫ মিনিটে তাদের দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে স্কোরলাইন ৪-১ করেন নেইমার। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-নেইমার-সুয়ারেজরা।

দীর্ঘ অপেক্ষার পর এই ম্যাচে বার্সার জার্সিতে আরদা তুরান ও অ্যালেক্স ভিদালের অভিষেকও হয়েছে। আর নিজেদের অভিষেক ম্যাচটা জয় দিয়েই স্মরণীয় করে রাখলেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..