× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ঝিনাইদহে ইউপি সদস্যকে গণধোলাই নিয়ে পুলিশে সোপর্দ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার রাতে সদর উপজেলার শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম চালিয়ে আসছিল। এর আগে বেশ কয়েকবার রাতে ওই নারী ঘরে গেলেও সে দফা রক্ষা পায়।

বুধবার রাত ১২ টার দিকে আবারো ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। ইউপি সদস্য কবির হোসেন ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। একজন জনপ্রতিনিধি এ ধরনের কর্মকান্ডের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

কাতলামীর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আনিছুজ্জামান বলেন, গ্রামবাসী কবির মেম্বরকে আটক করে আমাদের কাছে দিয়েছে। তাকে নিয়ে থানায় যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..