× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

খতিয়ানের খাস জমি বিক্রী করায় ফজলু শেখ এন্ড গংদের বিরুদ্ধে দয়ারামপুর গ্রামবাসীর অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের ফজলু শেখ এন্ড গংদের বিরুদ্ধে সরকারী খাস জমি বিক্রী করার অভিযোগ উঠেছে।

দয়ারামপুর গ্রামবাসীর মাধ্যমে জানা যায় মছলন্দপুর মৌজায় দয়ারামপুর গ্রামে বাংলাদেশ সরকারের ১নং খতিয়ানে প্রায় ২(দুই) একর জমি আছে। এই জমি ঐ গ্রামের সালাম ও আসাদ এবং আরো অনেকে চাষ করে খেত। এরপর গ্রামের দাপট বাহিনী জোরপূর্বক ফজলু এন্ড গং ওদের কাছ থেকে দখল করে নেয়।

গ্রামবাসীর মাধ্যমে আরও জানা যায় এই জমি সন্তোষ এন্ড গংদের। জমির খাজনা না দেওয়ার কারনে জমি বাংলাদেশ সরকারের ১নং খতিয়ানে চলে যায়। এরপর সন্তোষ বিশ্বাস এর ভাতিজা নির্মল বিশ্বাসের ছেলে দেবু বিশ্বাস, ফজলু এন্ড গংদের নিকট সামান্য দামে জমি বিক্রী করে দেয়।তাই এই জমি সরকারের ফাঁকি দিয়ে দেবুর সাথে নিয়ে ফজলু এন্ড গং বিভিন্ন লোকের নিকট ৭০০০(সাত হাজার) টাকা করে প্রতি শতাংশ বিক্রী করা শুরু করেছে।

বিক্রেতারা হলেন ফজলু, মন্নু, জাফর, নুর ইসলাম, দেবু আরো অনেকে। আর ক্রেতারা হলেন ইসলাম, শরীফুল, আজাহার, তরিক এবং আরো অনেকে। এর মধ্যে ইসলাম এবং শরীফুল বাড়ী তৈরী করছে। এদের নিকট জিজ্ঞাসা করলে তারা বলেন আমরা দেবু ও ফজলুর নিকট থেকে জমি ৭০০০ (সাত হাজার) টাকা করে প্রতি শতাংশ ক্রয় করেছি। এ
ব্যাপারে কামারখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কিছুই জানি না।

তাই বিষয়টি সরেজমিনে এসে খতিয়ে দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসারের নিকট গ্রামবাসী জোরালো দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..