× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

কঠোর ব্যবস্থা নেওয়া হবে হরতালে জ্বালাও-পোড়াও করলে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: কঠোর ব্যবস্থা নেওয়া হবে হরতালে সহিংসতা বা জ্বালাও-পোড়াও করলে। কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার মিরপুরে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের হরতালের দিন দোকান-পাট খোলা থাকবে। রাস্তাঘাট সচল থাকবে। যদি কেউ রাস্তায় নেমে যানবাহন বন্ধের চেষ্টা করে, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, তাহলে আইন-শৃংখলা বাহিনী ও জনগণ তাদের প্রতিহত করবে। কেউ যদি নাশকতার চেষ্টা করে, বোমাবাজি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র চলছে। দেশে কোনো জঙ্গি নেই। কোনো আইএসও নেই। টাকার বিনিময়ে তাবেলা সিজারকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশে তাদের ঘাঁটি বানাতে চায়। এদের সঙ্গে রয়েছে দেশের কিছু ধর্মান্ধ লোক। আলোর পথে আল্লাহর নির্দেশ মেনে চলি। আর সেটা জঙ্গিবাদ সহিংসতা নয়, শান্তির পথে। নামাজের আগে বা পরে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলুন। মাদকের বিরুদ্ধে কথা বলুন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, স্থানীয় সাংসদসহ অন্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..