× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

টাঙ্গাইলে আমবোঝাই ট্রাকে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
আমবোঝাই ট্রাকে ফেনসিডিল

টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকা থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে আমবোঝাই একটি ট্রাকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত ট্রাক, মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান।

আটকরা হলেন- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার জয়ডাঙ্গী এলাকার মো আমিরুলের ছেলে মো. রনি ইসলাম (২৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার রগুনাথপুর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মামুন (৩০) ও একই থানার ঘিদ্র গড়গাঁও এলাকার মৃত ছোট মোহাম্মদের ছেলে মো. আফসার আলী (২৫)।

মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে একটি আমবোঝাই ট্রাকসহ ওই তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..