× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আগৈলঝাড়ায় যৌতুক, নারী ও শিশু নির্যাতন মামলায় প্রধান আসামী অভিযুক্ত স্বামী গ্রেফতার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
প্রধান আসামী স্বামী গ্রেফতার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :  বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানাসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রমেন বাড়ৈর স্ত্রী দিপালী রানেিক বিয়ের পর থেকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে আসছে স্বামী ও তার পরিবারের লোকজন। তাদের চাহিদামত ৩ লক্ষ টাকা যৌতুক দিতে না পারায় বুধবার রাতেও স্ত্রী দিপালী রানীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে স্বামী রমেন বাড়ৈ ও তার পরিবারের লোকজন।

নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে দিপালী রানী বাদী হয়ে স্বামী ও তাদের পরিবারের বিরুদ্ধে থানায় যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী স্বামী রমেন বাড়ৈকে পুলিশ বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..