× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

আগামী ১২ জানুয়ারি পুনঃভোটগ্রহণ

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার : বন্ধ হয়ে যাওয়া ১৯ পৌরসভার ৫১ ভোট কেন্দ্রে আগামী ১২ জানুয়ারি পুনঃভোটগ্রহণ করা হতে পারে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, আজ (বুধবার) এ সংক্রান্ত ফাইলে অনুমোদন হওয়ার কথা রয়েছে। এরপরই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদে ভোটের বিষয়ে নির্দেশনা পাঠানো হবে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ১৫ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। এ বিষয়টি বিবেচনায় রেখে ১২ জানুয়ারি ভোটগ্রহণের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনার ফাইল অনুমোদন দিলে বুধবারই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের একটি নির্দেশনা দেওয়া হবে।

স্থগিত হওয়া যেসব কেন্দ্রে পুনঃভোট হচ্ছে সেগুলো হলো- কালকিনি পৌরসভার কাষ্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদ্বন্দ্বি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বরুড়া পৌরসভার শিরমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্র, চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এনজে উচ্চ বিদ্যালয়, আলফাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

ভালুকার দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানি মাদ্রাসা। দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পাশের ভবন), গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (পুরনো ভবন), চৌমুহনী সরকারি এসএ কলেজ (নতুন ভবন), উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

জামালপুর সদর পৌরসভার বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কালিয়া পৌরসভার পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাবাড়ী পৌরসভার বাঙালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরকান্দা পৌরসভার নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা (ইসলামিয়া মাদ্রাসা), উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর ভবন) ও উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা।

মতলব পৌরসভার মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়, শরিয়তপুর পৌরসভার দক্ষিণ আটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল হাইস্কুল, বেতাগী পৌরসভার পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সৈয়দপুর পৌরসভার গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম উচ্চ বিদ্যালয়, ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঠাকুরগাঁও পৌরসভার ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র ও যশোর পৌরসভায় এমএম কলেজ কলাভবন কেন্দ্র।

এছাড়া মাধবদী পৌরসভার ১২টির সবগুলোর ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।

এদিকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কুষ্টিয়া সদর পৌরসভার দুটি ও যশোর সদরের একটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। কে এস এম স্কুল এন্ড কলেজে স্থাপিত দুটি কেন্দ্রের ঘোষিত ফলে এ তথ্য পাওয়া গেছে। অন্যদিকে যশোর সদরের একটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে।

এ ভোট পড়ার হারকে অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছেন ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারাও। তারপরও এসব কেন্দ্রের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..