× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য প্রতি বছর একলক্ষ টাকা অনুদানের ঘোষনা -বড়লেখা ডিগ্রী কলেজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র/ ছাত্রীদের কে প্রতি বছর একলক্ষ নগদ টাকা উপবৃত্তি হিসেবে দেয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন বড়লেখা উপজেলার দুই প্রবাসী বৃটেনের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আতাউর রহমান ও বৃটেন থেকে প্রকাশিত সাপ্তাহিক খবরের নিউজ “পত্রিকা”র প্রধান সম্পাদক ও বিশ্বের একশো জন বিখ্যাত বিজ্ঞানী ও পাতাল ট্রেন আবিষ্কারক জনাব ডঃআতাউল করিমের ছোট ভাই জনাব মোহাম্মদ বেলাল আহমদ।

আজ দুপুর ১২ ঘটিকায় কলেজের একাডেমিক হল রোমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চক্রবর্তীর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস সবুরের পরিচালনায় তাৎক্ষণিক এক পরিচিতি সমাবেশ অনুস্টিত হয়। বৃটেনের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আতাউর রহমান ও সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক জনাব বেলাল আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ কায়সার আহমদ কলেজের প্রভাষক জনাব রবিউল হক দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সুলতান আহমদ খলিল সহ কলেজের শিক্ষক মণ্ডলী ছাত্র/ছাত্রী বৃন্দ প্রমূখ।

উল্লেখ্য এই বৃত্তি প্রকল্প চালু ও কলেজের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..