× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মহামারী করোনায় কিস্তি না পেয়ে অর্ধেন্দু রায়ের ধান ও গবাদিপশু নিয়ে গেল সমিতি

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জুন, ২০২০
করোনায় কিস্তি না পেয়ে লুট

নারায়ন সরকারঃ সমিতির কিস্তি না পেয়ে ঋণ গ্রহিতার ১২৫ বস্তা ধান ও গৃহপালিত শুকর, ছাগল ছিনিয়ে নিয়ে গেছে নবরূপ সমবায় সমিতি ও পূর্বাশা সমবায় সমিতির লোকজন।

খুলনার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বসবাসকারী অর্ধেন্দু রায় এই ঘটনার শিকার হয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অর্ধেন্দু রায় অভিযোগ করে জানান, এই ঘটনায় তিনি আইনী ব্যবস্থা নিলে বা কাউকে বললে তাকে ডুমুরিয়া ছাড়া করা হবে বলে হুমকি দিয়েছে সমিতির লোকজন।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী অর্ধেন্দু রায় পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রাম থেকে জীবীকার তাগিদে ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর বিলে জমি বর্গা নিয়ে মাছ ও ধান চাষ করেন। সংকটে পড়ে নবরূপ সমবায় সমিতি ও পূর্বাশা সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করেন তিনি। কিস্তির টাকা ঠিকমতোই পরিশোধ করে আসছিলেন।

কিন্তু করোনা প্রভাবের কারণে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি আগামী ৩০ জুন পর্যন্ত আদায় না করার সরকারের নির্দেশনা পেয়ে তিনি কিস্তি পরিশোধ করেননি।

কিন্তু গত ১ জুন থেকে সাধারণ ছুটি উঠিয়ে নেওয়ার পর নবরূপ সমবায় সমিতি ও পূর্বাশা সমবায় সমিতির লোকজন ২ জুন তার ঘেরে হানা দেয়। সেখানে মাড়াই করে রাখা ১২৫ বস্তা ধান (প্রায় দেড়শ’ মণ), শুকর ও ছাগল নিয়ে যায়। নবরূপ সমিতির লোকজন শুকর কেটে মাংস বিক্রি করে দিয়েছে। ছাগল ও ৪৫ বস্তা ধান পূর্বাশা সমিতির লোকেরা অন্য একজনের জিম্মায় রেখেছে।

নবরূপ সমবায় সমিতির কোষাধ্যক্ষ পিন্টু কবিরাজ জানান, অর্ধেন্দুর কাছে সুদ ও আসলসহ অনেক টাকা পাওনা রয়েছে। সে টাকা না দিয়ে চলে যেতে পারে। তাই সমিতি যে টাকা পাবে সে অনুযায়ি ধান ও শুকর আনা হয়েছে। অর্ধেন্দুর জন্য শুকরের ১ কেজি গোশত রেখে দেওয়া হয়েছে।

ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. সেলিম আক্তার নবরূপ সমিতির এই আচরণের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারের নির্দেশ অমান্য করেছে তারা। এটি সম্পদ লুট করার সামিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ক্ষতিগ্রস্ত অর্ধেন্দু রায়কে সবরকমের আইনী সহায়তা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..