× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

পাইকগাছার দেলুটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২০
রিপন কুমার মন্ডল

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। খুলনার পাইকগাছার দেলুটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৬জন ইউপি সদস্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছে।

অভিযোগে দেখা যায়, উপজেলার ৪নং দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ২০১৬ সাল থেকে এ পর্যন্ত নানাভাবে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন। তিনি পরিষদকে পাশ কাটিয়ে কোন প্রকার মিটিং ছাড়াই হাট-বাজার, খেয়াঘাট ও খোয়াড় ইজারা প্রদান করছে। যার যাবতীয় টাকা পরিষদের খাতে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করছেন। তিনি ভিজিএফ, ভিজিডি, বিধবা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধীদের কার্ড প্রদানে আর্থিক সুবিধা আদায় করে আসছেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলে প্রতি বছর ১০-১৫টি পানির ট্যাংক বরাদ্দ হয়ে আসছে। যা তিনি নিজস্ব লোকের মধ্যে ৭-৮ হাজার টাকার বিনিময়ে দিয়ে থাকেন। একই প্রকল্প দেখিয়ে জেলা পরিষদ, এলজিএসপি-৩, এডিপি ও ইউএনডিপিথর অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগে দেখা যায়, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত তিনি ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার মধ্যে জন্ম নিবন্ধন খাতে ৬ লাখ, ট্রেড লাইসেন্স, খেয়াঘাট থেকে ৪ লাখ, অফিস ব্যবস্থাপনা খাতে ৪ লাখ, নামে-বেনামে বিভিন্ন প্রকল্পের খাত থেকে ১৬ লাখ টাকা।

অভিযোগকারীরা হলেন, ইউপি সদস্য নিরাপদ সরকার, কিংশুক রায়, বিশ্বজিৎ রায়, ডালিম রায়, সুকুমার কবিরাজ ও সুপদ কুমার রায়।

এব্যাপারে চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, আমার বিরুদ্ধে কোন অভিযোগ হয়েছে কিনা তা আমার জানা নেই। যদি কোন অভিযোগ হয়ে থাকে তবে তা তদন্ত হলে সত্য-মিথ্যা বেরিয়ে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..