× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নোয়াখালীর চাটখিলের হতদরিদ্রদের প্রনোদনার তালিকায় মেম্বার-অর্থশালীদের নাম

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২০
প্রনোদনার তালিকায় মেম্বার

দি নিউজ ডেস্কঃ নোয়াখালীতে হত দরিদ্রদের প্রনোদনার তালিকায় ঠাই পেয়েছে চেয়ারম্যান এর আস্থাভাজন রাজনৈতিক ব্যক্তি ও প্রবাসীদের নাম।
ঘটনাটি নোয়াখালীর চাটখিলে উপজেলা ৬নং পাঁচগাঁও ইউনিয়নের। বিষয়টি এখন আলোচনার শীর্ষে। ইউনিয়নসহ উপজেলার জনসাধারণের মাঝে দি নিউজের প্রতিনিধি বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে আসে যাদের মধ্যে অন্যতম বর্তমান ০৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ জুয়েল পাটোয়ারী। তার পিতা মৃতঃ রাসেদ পাটোয়ারী সহ ধনাঢ্য ব্যক্তিবর্গের নাম প্রণোদনার তালিকায় রয়েছে। তার কিছু সংক্ষিপ্ত তালিকার বিবরণ –
১. শিপ্রা মজুমদার,স্বামীঃ স্বপন মজুমদার (ইরাক প্রবাসী) ৫নং ওয়ার্ড জুয়েল মেম্বারের বাড়ী।
২. কুন্তল কুমার ঘোষ, পিতাঃ মৃত অনিল কুমার ঘোষ(বর্তমান বিশিষ্ট মুদি ব্যবসায়ী/৬ নং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ৫নং ওয়ার্ড) মোক্তার বাড়ী।
৩. জগন্নাথ পাল, পিতাঃ সুদীর চন্দ্র পাল (ঔষধ ব্যবসায়ী)মোক্তার বাড়ী।
৪. বিন্দু রানী তপাদার,স্বামীঃ দিলীপ তপাদার, ১ ছেলে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী, ৫ নং ওয়ার্ড সিদ্দিক মিয়ার/পাটোয়ারী  বাড়ী।
৫. মোঃ ওসমান,পিতাঃ মোঃ চাঁন মিয়া, তিন ছেলে বিদেশ প্রবাসী, ৫ নং ওয়ার্ড মিজি বাড়ী। [ বিঃদ্রঃ সর্ব সাং বারইপাড়া]
৬. মোঃ কামাল হোসেন, (বর্তমান ব্যাংকার),৬ নং ইউনিয়ন যুবলীগ সভাপতি,ওয়ার্ড নং ০৭ (হোসেনপুর পন্ডিত বাড়ী)।
৭. গোবিন্দ চন্দ্র পাল, ঢাকাতে ফাস্টফুডর্স ব্যবসায়ী, ৬নং ওয়ার্ড মধ্য বারই পাড়া পশ্চিম পাল বাড়ী।
৮. অনিক চন্দ্র পাল, পিতাঃ মৃত কার্তিক চন্দ্র পাল ৬ নং ওয়ার্ড,পশ্চিম পাল বাড়ী।
এলাকাবাসী দি নিউজকে জানান,  এই ভাবে হতদরিদ্রদের বঞ্জিত করা হচ্ছে।  সরকারের ২৫শ টাকা প্রনোদনা  থেকে আত্মস্বাদের পায়তারা করে হত দরিদ্রের বঞ্জিত করেছে তারা। এলাকার সাধারণ মানুষ আশা করে জেলা প্রশাসন বিষয়টি নজরে নিয়ে এই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করে হতদরিদ্র পরিবারের তালিকা করবে।


এ ক্যটাগরির আরো খবর..