× Banner
সর্বশেষ
গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রথমদিনই ডার্বি ম্যাচে বাজিমাত করল বরুশিয়া ডর্টমুন্ড

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
প্রথমদিনই বাজিমাত বরুশিয়া

করোনাভাইরাস আতঙ্কের মাঝে গড়িয়েছে জার্মানির বুন্দেশলিগা। আর সেই প্রত্যাবর্তনের প্রথমদিনই ডার্বি ম্যাচে বাজিমাত করল বরুশিয়া ডর্টমুন্ড। শালকেকে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের আরও কাছে চলে গেল বরুশিয়া।

শনিবার সন্ধ্যায় জার্মানিতে ফুটবল লিগের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল লিগ কর্তৃপক্ষ। সেই মতোই বুন্দেশলিগার ডার্বি ম্যাচও হয় ফাঁকা স্টেডিয়ামে। সাধারণভাবে এই ম্যাচ দেখতে মাঠে থাকেন প্রায় ৮০ হাজার দর্শক। মাঠে নামা থেকে রিজার্ভ বেঞ্চে বসা সবকিছুতেই ছিল নতুনত্ব।

দুটো দল আলাদা আলাদা ভাবে মাঠে প্রবেশ করে। সবার শেষে মাঠে আসেন রেফারি। রিজার্ভ বেঞ্চে বসা ফুটবলারদের মধ্যেও ছিল সামাজিক দূরত্ব। এমনকি গোলের পরেও সামাজিক দূরত্ব মেনে সেলিব্রেশন করেন বরুশিয়া ফুটবলাররা। বিশ্ব ফুটবলের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম। আধুনিক ফুটবলের হয়ত এটাই ট্রেন্ড হতে চলেছে। শনিবার ডার্বিতে বরুশিয়া জিতেছে, একইসঙ্গে জিতেছে ফুটবলও। এবার একে একে মাঠে ফেরার পালা মেসি-রোনালদো বাহিনীদের।


এ ক্যটাগরির আরো খবর..