× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২০
ক্লু-লেস হত্যা মামলার রহস্য

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়নঃ দিনাজপুর সদরে নিখোঁজের তিন দিন পর আরমান আলী (২২) রাজমিস্ত্রির লাশ উদ্ধার এর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্র সহ আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।

গ্রেফতারকৃত আসামী (১) মো বিপ্লব হোসেন বয়স (২০) পিতা মোঃ আসাদুজ্জামান ও (২) মোঃ আবু রায়হান রাহি বয়স (২০) পিতা মোঃ আবুজাফর রহমান উভয়ের সাং নারায়নপুর মাঝাপাড়া সদর দিনাজপুর ।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান, ১৩ মে ২০২০ সকালে বিলের মাঝখানে ধান ক্ষেতের মধ্য থেকে রাজমিস্ত্রি আরমান আলি মৃত দেহ উদ্ধার করা হয়।
আরমান আলীর পিতা দুলাল হোসেন দুলু বাদী হয়ে অজ্ঞাত নামা ১৩ মে ২০২০ হত্যা মামলা দায়ের করলে আমরা ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারের অভিযান পরিচালনা শুরু করি হত্যার দায়ে মো বিপ্লব হোসেন ও মোঃ রাহি কে গ্রেপ্তার করা হয়। দুজনেই হত্যার দায় স্বীকার করে এবং হত্যা কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও রক্তমাখা কাপড় বের করে দেয়। আসামিরা নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য , ১১ মে ২০২০ সোমবার বিকেল থেকে আরমান আলী নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ১৩ মে ২০২০ বুধবার সকালে তার পিতা লোকমুখে শুনতে পান পার্শ্ববর্তী ১০নং কমলপুর ইউনিয়নের দানিহারি এলাকায় ধানখেতে একটি লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ছেলের লাশ (আরমান আলী ) পড়ে আছে । পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


এ ক্যটাগরির আরো খবর..