× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

সুন্দরবনে আত্মসমর্পণকৃত ২৮৪ জন দস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২০
দস্যুদের উপহার

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ২৮৪ দস্যুদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে বাগেরেহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় র‌্যাপিড -৮ সিইও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অপারেশন অফিসার সহকারি পুলিশ সুপার মুকুরসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও র‌্যাব কর্মকর্তা এএসপি মোঃ ইফতেখারুজ্জামানের নেতৃত্বে রামপালের ভাগা বাজার ও মোংলা ফরেস্ট ঘাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র‌্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন র‌্যাব-৮ এর পক্ষ থেকে বাগেরহাট ও সাতক্ষিরায় আত্মসমর্পণকৃত ২৮৪ দস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

র‌্যাব-৮ এর অপারেশন অফিসার এএসপি মুকুর বলেন, সরকারের আহবানে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র‌্যাবের মাধ্যমে সরকার এর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।

দেশের এই করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় র‌্যাবের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমরা ২৮৪ জন আত্মসমর্পনকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার দিলাম। এর আগেও করোনা পরিস্থিতিতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইসহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..