× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

হয় সোহরাওয়ার্দী উদ্যান না হয় নয়া পল্টন চায় বিএনপি

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়।

দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমনটা জানিয়ে দাবি করেছেন ইতিমধ্যে পুলিশের কাছে তারা নয়াপল্টনের জন্য অনুমতি চেয়েছেন।

গতকাল রবিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ হঠাৎ করে ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করে সংঘাত-সংঘর্ষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাঁদের উদ্দেশ্য বিএনপির কর্মসূচি বানচাল করা। এর মাধ্যমে আওয়ামী লীগের দেউলিয়াত্ব ফুটে উঠেছে।

দুই জায়গার কোথাও অনুমতি না পেলে বিকল্প হিসেবে বিএনপি কী করবে—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, তা ৫ তারিখে জানানো হবে। তারা অপেক্ষা করছেন এবং জনসভার প্রস্তুতিও নিচ্ছেন।

তিনি বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ ‘গণতান্ত্রিক অধিকার’ পালনের জন্য সমাবেশের অনুমতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..