× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

রোজা রেখে অসহায় কৃষকের ধান কেটে দিল ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২০
রোজা রেখে ধান কেটে

মাহফুজার রহমান মাহফুজ  ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ করোনাভাইরাস কোভিড-১৯ এর মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়। অর্থাভাবে অসহায়দের অনেকেই নিতে পারছে না ধান কাটা শ্রমিক।ফলে তাদের স্বপ্নের সোনালি ফসল তারা ঘরে তুলতে পারছে না। একদিকে অর্থ সংকট অন্যদিকে জমির পাকা ধান ঝরে পরার উপক্রম।চরম হতাশায় ভুগছেন এসব প্রান্তিক অসহায় কৃষক।
আর বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা, মানবতার জননী, জননেএী শেখ হাসিনা অসহায়দের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যার নিদর্শনা মেনে ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা ধারাবাহিক ভাবে অসহায়দের পাশে থেকে করোনা পরিস্হিতি মোকাবিলা করে আসছে।রোজা পালনের মধ্যেও তারা অব্যাহত রেখেছেন অসহায়দের সেবা কার্যক্রম।
তারই ধারাবাহিকতায় আজ ১১মে সোমবার উপজেলার বালাটারি গ্রামের ষাট বছর বয়সের এক গরীব, দুঃস্থ  কৃষকের  ৪০ শতক জমির ধান কেটে মাড়াই করে দিল  ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের মোঃ আনোয়ারুল কবির রুবেল , সিরাজুল ইসলাম সেরা, মিজানুর রহমান, টুটুল, হামিদুল ইসলাম, মুসাদিকুজ্জাসান রুবেল, মমিন ইসলাম সজল পোদ্দার, মাসুদ রানা, আনিছুর রহমান আকাশ, রাবু ব্যাপারী, লোকমান হোসেন, শামীম মিয়া প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..