বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় গ্রামের একটি জমি থেকে নাম পরিচয়হীন ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ মে) দুপুরে ভোগডাঙ্গায় তার মরদেহ উদ্ধার করা হয়। ভোগডাঙ্গা ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুরে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মরদেহের পাশে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধবিষ পানে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।