× Banner
সর্বশেষ
টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্মৃতিশক্তি বাড়াতে চান?

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: আপনি যদি স্মৃতিশক্তি বাড়াতে চান তবে অবশ্যই পাঁচ ধরনের খাবার খাদ্য তালিকায় রাখতে হবে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত পাঁচ ধরনের খাবারগুলো হচ্ছে—

তেলযুক্ত মাছ

গবেষকরা বলেন, সার্ডিন, স্যামন ও ম্যাকরল স্মৃতিশক্তি বাড়াতে খুবই কার্যকর। এতে ফ্যাটি এসিড ওমেগা-৩ আছে। সপ্তাহে অত্যন্ত দুই দিন তেলযুক্ত মাছ স্মৃতিশক্তি ক্ষয় প্রতিরোধ করে।

সবুজ শাক-সবজি

সবুজ শাক-সবজি শরীরের পাশাপাশি মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পালং শাক ও ব্রোকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি আছে। যা আপনার মস্তিষ্ক ও স্বাস্থ্য ভালো রাখে এবং স্মৃতিশক্তির উন্নতি করে।

ডিম

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল আছে। যা স্মৃতিশক্তি বৃদ্ধিতে শক্তি যোগায়। এ ছাড়াও এতে প্রচুর পরিমাণ আয়রণ আছে, যা লোহিত রক্ত কনিকা সৃষ্টি করে মস্তিষ্কে অক্সিজেন বহন করে। ডিমে ভিটামিন বি-১২ ও আয়োডিন আছে যা আপনার স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
সবুজ চা

আপনি কি জানেন আপনার মস্তিষ্ক ৭০ শতাংশ পানি দিয়ে তৈরি হয়েছে? যা জলয়োজিত রাখতে পানি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন তবে পানিতে চুমুক দেওয়ার আগে এক কাপ সবুজ চাতে দিন। বিশেষজ্ঞদের মতে সবুজ চা মানসিক সতকর্তা বৃদ্ধির পাশাপাশি স্মৃতিশক্তির উন্নতি করে। এটি উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।

কালো চকলেট

কালো চকলেটের ফ্ল্যাভোনয়েড জ্ঞানের দক্ষতা বাড়াতে সাহায্য করে। ফ্ল্যাভোনয়েড মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করতে এবং নতুন স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে। এ ছাড়াও এটি মস্তিষ্কের রক্তপ্রবাহ উন্নত করে।


এ ক্যটাগরির আরো খবর..