× Banner
সর্বশেষ
রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শ্রদ্ধা হচ্ছে আদিত্যের “হাফ গার্লফ্রেন্ড”

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: মোহিত সুরি চেতন ভগতের লেখা ‘হাফ গার্লফ্রেন্ড’ নিয়ে চলচ্চিত্র নির্মার্ণ করতে যাচ্ছে। আর এতে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে হালের হার্টথ্রব আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে।

এখনও পর্যন্ত চেতনের লেখা বই নিয়ে চারটি চলচ্চিত্র নির্মিত হয়েছে।এবার এই তালিকায় যুক্ত হচ্ছে ‘হাফ গার্লফ্রেন্ড’ নামে তাঁর সবচেয়ে বেশি বিক্রিত উপন্যাস। ‘হাফ গার্লফ্রেন্ড’ পরিচালনা করবেন মোহিত সুরি। তবে গল্পের সঙ্গে চিত্রনাট্যও লিখেছেন স্বয়ং চেতন ভগত।

এই চলচ্চিত্রে শ্রদ্ধা কাপুর এবং আদিত্যকে নিয়েছেন মোহিত সুরি। এই নিয়ে পর পর তিনবার মোহিতের সঙ্গে কাজ করবেন শ্রদ্ধা। এর আগে আশিকি ২ এবং এক ভিলেন-এ মোহিতের পরিচালনায় কাজ করেছেন তিনি।

শ্রদ্ধার বিপরীতে থাকছেন তাঁর এককালীন বয়ফ্রেন্ড আদিত্য রয় কাপুর।

দিল্লিবাসী এক মেয়ে এবং বিহারের এক ছেলেকে নিয়ে লেখা চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ডের সুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। এই সিনেমা প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর এবং চেতন ভগত।


এ ক্যটাগরির আরো খবর..