× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

লক্ষ্মীট্যারা সোহিনী বিয়ে করলেন

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: প্রবাসী গায়িকা সোহিনী আলম বিয়ে করেছেন। তিনি বাংলাদেশের বংশোদ্ভুত পাত্র আসিফ আজগরও গানের মানুষ। ফেসবুক পোস্টে সোহিনী নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই পোস্টে তার ভ্ক্ত-বন্ধুরা শুভেচ্ছাও জানাচ্ছেন নব দম্পতিকে।

সোহিনী জানান, গত মাসে ঢাকায় তাদের বিয়ে হয়। বিয়ের আয়োজনটি ছিলো একেবারেই ঘরোয়া আয়োজনে। এতে ঘনিষ্ঠ কিছু বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিন্ন স্বাদের কথা ও গান দিয়ে এ দেশের শহুরে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন সোহিনী। তার দুটি ব্যান্ড ‘লক্ষ্মীট্যারা’ ও ‘ক্ষ’ বেশ পরিচিত খানিকটা ব্যতিক্রমী গান পছন্দ করা শ্রোতাদের কাছে।

সোহিনী আলম গান গাওয়ার পাশাপাশি কমলা কালেক্টিভ নামের লন্ডনভিত্তিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের প্রযোজিত প্রথম নাটক ‘বীরাঙ্গনা’ বিশ্বব্যাপী প্রদর্শনী হয়।

পাশাপাশি ‘ক্ষ’ ব্যান্ড বাংলাদেশে পরিচিতি লাভ করে ২০১২ সালে ডিসেম্বর মাসে। তখন ইউটিউবে ক্ষ-র গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানের মিউজিক ভিডিও প্রকাশ পায়। সেটি বেশ আলোচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..