× Banner
সর্বশেষ
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের

আংশিক মানসিক প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে দুই বৃদ্ধ গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২০
gang raped old arrest, বৃদ্ধ গণধর্ষক, বৃদ্ধ ধর্ষক, ধর্ষক, গণধর্ষক;
gang raped old arrest

ইটভাটায় স্বামী পরিত্যক্তা আংশিক মানসিক প্রতিবন্ধী নারীকে (২০) গণধর্ষণের অভিযোগে দুই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা স্থানীয় বাজারের নৈশপ্রহরী।

৩ মে রোববার রাত ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বটতলা বাজারে এঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গকুলনগর গ্রামের আব্দুল বারেক (৫৫) ও উল্লাপাড়া গ্রামের  আব্দুল মন্নাছ। উল্লাপাড়া গ্রামের নুরুল ইসলাম (৫০) নামে আরেক অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুলিশ  জানায়, স্বামী পরিত্যক্তা ওই নারী আংশিক মানসিক প্রতিবন্ধী। গেল বছর আগে বিয়ে হলেও স্বামী রেখে চলে যায়।

ওই নারীর চাচা জানান, তার ভাতিজি মাঝে মধ্যে কাউকে না বলে ঘর থেকে বের হয়ে যায়।  পরে খোঁজ করে ফিরিয়ে আনা হয়। গেল রোববার রাত ১২টার দিকে সবার অগোচরে ঘর থেকে বের হয়ে পাশের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে বটতলা বাজারে যায়।  পরে ঘণ্টাখানেক পর সে বাড়িতে ফিরে ব্যাপক কান্নাকাটি করতে থাকে। জিজ্ঞাসাবাদে পরিবারের লোকজনের কাছে ধর্ষণের কথা জানায় সে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত খন্দকার শাকের আহমেদ জানান,  এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে তিন ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।  দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..