× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

সুন্দরবনে গ্রাম থেকে উদ্ধার হওয়া অজগরটি বনে অবমুক্ত

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২০
অজগর বনে অবমুক্ত

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: শরণখোলার বকুলতলা গ্রাম থেকে সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে দিকে ওই গ্রামের জিন্নাত আলী ফরাজীর বাড়ির মুরগির খোপের ভেতর থেকে সাপটি ধরার পর বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, খবর পেয়ে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা ওই বাড়ির মুরগির খোপ থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। অজগরটি গৃহস্থের তিনটি মুরগি খেয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সাতফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১০কেজি। সাপটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..