× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

বর্ষসেরা সানচেজ

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: এই প্রথম সাউথ আমেরিকান ফুটবলের বর্ষসেরার পুরস্কার জিতেছেন টানা দ্বিতীয় বারেরমতো রিভার প্লেটের কোনো খেলোয়াড়। এবার এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন উরুগুয়ের তারকা মিডফিল্ডার কার্লোস সানচেজ। বর্ষসেরা হওয়ার দৌড়ে আর্জেন্টাইন সুপারস্টার কার্লোস তেভেজকে পেছনে ফেলেছেন তিনি।

১৯৮৬ সাল থেকে সাউথ আমেরিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি উরুগুয়ান সংবাদপ্রত্র ‘ইআই পেইজ’ প্রদান করে আসছে। গতবার এই পুরস্কারটি জেতেন কলম্বিয়ান ফুটবলার তিও গুইতারেজ।

ক্লাব ও দেশের জার্সিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু অবদানের জন্য এবার এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে কার্লোস সানচেজ। ৩১ বছর বয়সী সানচেজ রিভারপ্লেটের হয়ে গত মৌসুমে জিতেছেন কোপা লিবারতাাডোরেস শিরোপা। এছাড়াও তার দারুণ পারফর্মে রিকোপা সুদামেরিকানা, সুরুগা ব্যাংক চ্যাম্পিয়নশিপ জিতেছে আর্জেন্টাইন ক্লাবটি।

সাউথ আমেরিকান ফুটবলের ক্রীড়া সাংবাদিকদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হন সানচেজ। ১৮২ ভোটের ১২১টিই নিজের দখলে নেন তিনি। আর্জেন্টাইন তারকা কার্লাস তেভেজ ২০০৩ ও ২০০৫ সালে এই পুরস্কারটি জেতেন।


এ ক্যটাগরির আরো খবর..