× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে সকল সেবা সাময়িক বন্ধ ঘোষনা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর বহিঃবিভাগে সকল সেবা সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।

সোমবার সকালে শহরে মাইকিং করে ওই সেবা বন্ধের ঘোষনা দেওয়া হয়। গত ২৬ এপ্রিল কালীগঞ্জ হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত পজেটিভ হওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন জানান, তাদের হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছে। এজন্য হাসপাতালের সকল ডাক্তার ষ্টাফদের করোনার নমুনা চেকআপের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোট না আসা পর্যন্ত তারা বহিঃবিভাগে সকল সেবা সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করে শহরে মাইকিং বের করেছে। তিনি আরো জানান, জরুরী বিভাগ ও প্যাথলজি চালু রাখা সহ মোবাইলে চিকিৎসা সেবার পরামর্শ দেওয়া হবে।

উল্লেখ্য এ উপজেলাতে স্বাস্থ্যকর্মীসহ মোট ৩ জন করোনা আক্রান্ত রোগীর সনাক্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..