× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

কুশাখালীতে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ৪

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
কুশাখালীতে হামলা

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ভুক্তভোগি সাদ্দাম হোসেন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

গত ২২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বসতঘরের জানালা, আসবাবপত্র ভাঙচুরসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরধরে কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মনির আহাম্মদ ও জাফর আহাম্মদের নেতৃত্বে প্রতিপক্ষের ভাড়াটে লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একই বাড়ির সাদ্দাম হোসেনের বসতঘরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সাদ্দামসহ তার মা, বোন, ভগ্নিপতিকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে প্রতিপক্ষ মনির আহাম্মদেরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে উল্টো সাদ্দাম হোসেন গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। সাদ্দাম হোসেন বলেন, মনির আহাম্মদ গংরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হামলা এবং বসতঘরে লুটপাট চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার চাই।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..