× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

শার্শায় চিকিৎসক আক্রান্তের পর তার ছেলেসহ আক্রান্ত-৪

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
শার্শায় চিকিৎসক আক্রান্ত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক আক্রান্তের পর তার ছেলেসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে।
অন্য তিনজন হলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট, ভারত ফেরত এক ব্যক্তি ও শার্শা সীমান্তবর্তী গ্রামের এক বাসিন্দা।
আজ শনিবার দুপুরে এক প্রতিবেদন পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষায় এই চারজনের পজিটিভ আসে।
তাদের মধ্যে তিনজনকে হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে আর একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ বলেন, নতুন চারজনের মধ্যে একজন হলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। আরেকজন সম্প্রতি ভারত থেকে এসে এই হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রয়েছেন। আরেকজন শার্শা সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা। এছাড়া এই হাসপাতালের এক নারী চিকিৎসকের ছেলেও আক্রান্ত হয়েছে।
এর আগে এই নারী চিকিৎসকেরও কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাকে নিয়ে শার্শা উপজেলায় এখন পর্যন্ত মোট পাঁচজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী।


এ ক্যটাগরির আরো খবর..