× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

গভির রাতে টিসিবির পন্যসহ আটক আ’লীগ নেতা একই রাতে মোবাইল কোর্টে জরিমানায় মুক্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
আটক আ’লীগ নেতা মুক্ত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ করোনার মহামারিতেও লুটপাট অনিয়ম থেমে নেই টিসিবির পন্য বিক্রয়কারী প্রতিষ্টানের অসাধু ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার গভির রাতে কালীগঞ্জে টিসিবির পন্য বিক্রির অনিয়মের অভিযোগে আ’লীগ নেতা শিপন মৃধা নামে এক ডিলাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। রাত সাড়ে ১১ টার দিকে শহরের আড়পাড়াস্থ ওই ডিলারের বাড়ীর সামনে থেকে টিসিবির তেল, চিনি ও ছোলা সহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় গভীর রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সুবর্না রানী সাহা মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানার মাধ্যমে ছাড়া পায় ওই ডিলার ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বারবাজারের ডিলার আ’লীগ নেতা শিপন মৃধা তার কালীগঞ্জ শহরস্থ আড়পাড়া বাড়ি থেকে টিসিবির পন্য নয়ছয় করছিল। এ সময় কিছু লোকজনের নজরে আসায় পুলিশে খবর দেয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে ২০ লিটার তেল, ৩০ কেজি চিনি ও ১৭ কেজি ছোলা সহ ডিলারকে আটক করে থানাতে নিয়ে যায়। গভীর রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এক মোবাইল কোট জরিমানা করেন। এরপর ওই ডিলারকে ছেড়ে দেওয়া হয়। একই শুক্রবার দুপুরে শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আরো ১০হাজার ৬’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ওই রাতে টিসিবির মাল নিয়ে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ টিসিবির পন্য সহ ওই ডিলারকে থানাতে নিয়ে আসে। ওই রাতেই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা দিয়ে সে মুক্ত হয়।

এ বিষয়ে ইউএনও সূবর্ণা রানী সাহা জানান, টিসিবির ডিলার শিপন মৃধা রাতে অনিয়মের মাধ্যমে পন্য বিক্রি করছিল। এজন্য তাকে ওই রাতেই মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও শহরের আরো দুটি ব্যাবসা প্রতিষ্টানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়। মোট ২০হাজার ৬’শ টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..