× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না

সিলেটে গড়ে উঠেছে সম্ভাবনাময় পর্যটন শিল্প

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

সিলেট প্রতিনিধিঃ পর্যটন বর্ষ ২০১৬ সালে দেশে ১০ লাখ বিদেশি ভ্রমণকারীকে স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন কেন্দ্রগুলো। আর লক্ষ্য অর্জনে পর্যটন বর্ষ জুড়ে সিলেট অঞ্চলের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে। নিরাপত্তাসহ সামগ্রিক ব্যবস্থাপনায় পর্যটন পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন প্রস্তুত রয়েছে।

অন্যদিকে সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর বিমানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন চান হোটেল মোটেল রিসোর্টের মালিকরা।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হযরত শাহজালাল ও শাহ পরানের মাজারকে কেন্দ্র করে সিলেট অঞ্চলে গড়ে উঠেছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। যান্ত্রিক কোলাহল থেকে প্রকৃতিকে ছুঁয়ে দেখার জন্য প্রতিদিনই সিলেট অঞ্চলে ছুটে আসছেন পর্যটকরা।

নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বিছনাকান্দি, রাতারগুল, জাফলং, মাধবকুণ্ড, পান্তুমাই, উৎমাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে ক্লান্ত পর্যটকরা চা বাগানের সবুজ ছায়ায় নিজেকে সতেজ করে নেন।

২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণার পর বিমান ও পর্যটন মন্ত্রী সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুসহ নানা ঘোষণা দেন। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা এই ঘোষণার বাস্তবায়ন চান। আর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেটের ব্যবস্থাপক কাজি আশরাফুর রহমানের দাবি, পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটক বান্ধব করা হয়েছে।

এদিকে, সিলেট অঞ্চলে আসা পর্যটকদের জন্য পুলিশ সদস্য পর্যাপ্ত নয় বলে জানালেন সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম গণিউজ্জামান।

সিলেট অঞ্চলে ছোট-বড় হোটেল-মোটেল-রিসোর্ট রয়েছে পাঁচ শতাধিক। আর তারকা মানের হোটেল রিসোর্ট রয়েছে ১০টির মতো।


এ ক্যটাগরির আরো খবর..