× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

বিশ্ব মহামারী করোনার বিস্তার রোধে বেনাপোলের কাঁচা বাজার ভূমি অফিসের মাঠে স্থানান্তরিত 

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
কাঁচা বাজার স্থানান্তরিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বিশ্ব মহামারী করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সামাজিক দুরত্ব নিশ্চিত করনে বেনাপোল  বাজারের কাঁচামাল ও মাছ ব্যাবসায়ীদের ভূমি অফিসের ফাঁকা মাঠে বসানো হয়েছে।
রবিবার (১২ এপ্রিল)  সকাল হতেই বাজারের সবজী ও মাছ বিক্রেতারা প্রশাসনের নির্দেশনা মেনে  সকাল হতেই ভূমি অফিসের মাঠে অবস্থান নিয়ে নিজ নিজ দোকান সাজিয়ে বসেন।
শার্শা উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও বেনাপোল বাজার ব্যাবসায়ীক কমিটির সার্বিক সহোযোগীতায় বেনাপোল পোর্টথানা পুলিশের সাথে আলোচনা সাপেক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।
বেনাপোল ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেনাপোল বাজার কমিটির সাধারন সম্পাদক আলহাজ বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যে ভাবে দেশে করোনা ভাইরাস এর বিস্তার বাড়ছে তাতে করে সকলের সচেতনতা না বাড়ালে ও সামাজিক দুরুত্ব বজায় না রাখতে পারলে আমরা সকলেই ক্ষতিগ্রস্থ হবো এজন্য আমরা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছি।
এসময় বাজারে আগত ক্রেতা সাধারন বর্তমান সময়ের করোনা পরিস্থিতিতে এই উদ্দ্যেগ কে সাধুবাদ জানিয়ে সঠিক সময়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা জানান।
এদিকে বাজারে আসা ক্রেতা সাধারনেরা জানান আগে মাছ বাজারের মধ্যে জাগা কম থাকায় চলা ফেরায় খুব অসুবিধা হতো বর্তমানে বাজারের পরিবেশ খুব ভালো লাগছে।
এবং বিক্রেতারা জানান, আগে এলোমেলো এবং দূরে দোকান ছিলো এখন সব এক জায়গায় বসায় ক্রেতাও বেশী পাচ্ছি আর বিক্রিও ভালো হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন  বেনাপোল ইউনিয়নের পরিষদের  চেয়ারম্যান ও বেনাপোল বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান,বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুল ইসলাম, সহ বাজার কমিটির সদস্য বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..