× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

করোনা আতংকে গৃহবন্দি মানুষ পটুয়াখালীতে মন্দির ভাংচুর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
পটুয়াখালীতে মন্দির ভাংচুর

শান্ত কুমার দাসঃ মহামারী করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশসহ পুরো বিশ্ব আতংকে তবুও থেমে নেই বাংলাদেশে সংখ্যালঘুর বাড়ীঘর, মন্দির, প্রতিমা ভাংচুর, সম্পত্তি দখল। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটেই যাচ্ছে সংখ্যাগুরুর আক্রমণের শিকার সংখ্যালঘু।

একদিকে মহামারী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে অর্থসংকটে মহা চিন্তায় শহর ও গ্রামের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। এই সুযোগে সংখ্যাগুরু দুর্বৃত্ত লোকেরা ব্যস্ত সংখ্যালঘুর সম্পত্তি দখল ও মন্দির ভাঙ্গা ও মেয়ে-নারীর প্রতি লোলুপ দৃষ্টি।

গতকাল ৮ এপ্রিল বুধবার পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়ন এর ঠাকুরহাটের ঠাকুর বাড়ির মন্দির ও প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য।

এ বিষয়ে দশমিনা থানার ওসি মোঃ নাজমুল আলম চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সবাই এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।


এ ক্যটাগরির আরো খবর..