× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত 

লক ডাউনের নামে বগুড়ায় পাড়ায় মহল্লায় বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিগেট

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিগেট

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি,বগুড়াঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বগুড়ায় পাড়া মহল্লায় বাশ দিয়ে ব্যারিগেট দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছ। লক ডাউনে সরকারী ভাবে একরম কোন দিক নিদের্শনা না থাকলেও এক শ্রেনীর ব্যাক্তি এই ব্যারিগেট দিয়ে জনসাধারণের যাতাযাতের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এঘটনায় বেড়ে যেতে পারে ছিনাতাই।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বগুড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে জনসচেতনতা সৃস্টি করতে গ্রামে গ্রামে জনগনের দ্বারে দ্বারে পৌছে জনসচেতনতা মুলক কর্মকান্ড পরিচালনা করছে। ইতিমধ্যে বগুড়ার পুলিশ প্রশাসন জনসচেতনতা সৃস্টি করে ব্যাপক সুনাম আর্জন করেছে।
বগুড়ার বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা ঘুড়ে দেখা গেছে গ্রামে বা মহল্লার প্রবেশ দ্বারের মেইন সড়কে বাশের খুটি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তা বন্ধ করে দিয়ে যদি সবায় বাসায় অবস্থান করতো তাহলে ব্যারিগেট দেওয়াটা স্বার্থক হতো। কিন্তু আসলে দেখা গেছে ব্যারিগেট দিয়ে অনেকে সামাজিক দুরত্বে অবস্থান না করে আড্ডায় মত্ত হয়ে উঠেছে। রাস্তা বন্ধ করে দেয়ার কারনে জরুরী সেবা নিতে অনেক জনগন বিব্রত হচ্ছে বলে অনেকে জানিয়েছে।
একশ্রেনীর যুবক এই ব্যারিগেট কে কেন্দ্র করে জনগনকে জিম্মি করে রেখেছে বলে অনেকে মন্তব্য করছে।
বগুড়ার মানিক চক এলাকার কাচামাল ব্যবসায়ী আবুল কাশেম জানান, এভাবে রাস্তায় বাঁশের খুটি দিয়ে রাস্তা বন্ধ করার কারনে সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে।  এঘটনায় এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এই ব্যারিগেট না দিয়ে জনসচেতনা সৃষ্টি করলেই ভাল হতো। সাবগ্রাম ইনিয়নের চক আলম গ্রামের শিক্ষক সবুজ জানান, ব্যারিগেট দিয়ে কখনো করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। এই ব্যারিগেটের অনেক খারাপ দিক আসতে পারে৷ বিশেষ করে ছিনতাই বেশী হবে।
বগুড়া পৌরসভার কাউন্সিলয় রুস্তম আলী জানান, এলাকার যুব সমাজ করোনা ভাইরাস মোকাবেলা এই কর্মসূচী গ্রহন করেছে। তবে জনগনের যাতে কোন প্রকার সমস্যা নয় সে দিকটা খেয়াল করতে হবে।
এবিষয়ে বগুড়া পৌরসভার মেয়র এ্যাড, এ কে এম মাহবুবুর রহমানের সাথে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া জায়নি।


এ ক্যটাগরির আরো খবর..