× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আ.লীগের প্রভাব খাটিয়ে হিন্দু বাড়িতে গিয়ে ২ মহিলাসহ ৫ জনের উপর বর্বরোচিত হামলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
হিন্দুদের উপর বর্বরোচিত হামলা

গৌতম হালদার প্রান্তঃ হবিগঞ্জ জেলা সংখ্যালঘু একটি হিন্দু পরিবারের ২জন নারীসহ ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে আওয়ামী লীগের একটি কুচক্রী মহল

গতকাল (বৃহস্পতিবার) আনুমানিক বেলা ১টার দিকে, হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমেরীগঞ্জ থানার ৩ নং জলসুখা ইউনিয়ন ও গ্রামে বর্বরোচিত এ হামলা ঘটে।

খাস জমি (খাল) থেকে সামান্য একটু মাটি কাটার অপরাধে হিন্দু বাড়িতে গিয়ে ২ জন মহিলা সহ ৫ জনের উপর বর্বরোচিত হামলা করেছে। হামলায় আহত হয়েছেন স্বর্না গোপ(১৫), অর্চনা রানী গোপ ( ৩৫), বাবুল গোপ (৩৭), সাগর গোপ(১৬), বারেন্দ্র গোপ (৩৩)।

আওয়ামী লীগের একটি কুচক্রী মহল প্রভাব দেখিয়ে হামলা চালিয়েছে। হামলায় নেতৃত্ব দিয়েছেন ৩ নং জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ শেখ মোশাহিদ আহমেদ টেনু,  আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল আহমেদ অনিকসহ মোঃ মোফাজ্জল আহমেদ, মোঃ মোতাহের আহমেদ, মোঃ শফিক মিয়া, মোঃ আশিকুর মিয়া ও মো সাজিজুর মিয়া।

অলক কুমার গোপ জানান, আজকে থানায় গিয়েও বিদ্যুৎ না থাকায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি তবে মামলা করার প্রস্তুতি চলছে। আমরা সবাই এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..