× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

চন্দ্রগঞ্জে শ্লীলতাহানীর দায়ে ৫ বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
বখাটের বিরুদ্ধে অভিযোগ

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  নানার বাড়ি থেকে নিজবাড়িতে ফেরার পথে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানীর দায়ে ৫ বখাটের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযোগটি দায়ের করেন, ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রী। এরআগে বুধবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন তিতারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ভিকটিম ছাত্রী নুরুল্লাপুর এস.কে ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণিতে পড়ে। সে পূর্ব সৈয়দপুর গ্রামের জনৈক মোঃ ইসমাইল হোসেনের মেয়ে।
বখাটেরা হলো- সিহাব হোসেন (২৩), মোঃ দিদার (২০), মোঃ রশিদ (২০), মোঃ রাজু (১৯) ও মোঃ রহমত (২২)। তারা সবাই তিতারকান্দি এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার (০১ এপ্রিল) বিকেলে তিতারকান্দি নানার বাড়ি থেকে পূর্ব সৈয়দপুর গ্রামে নিজবাড়িতে ফেরার পথে ইয়াকুব আলী সহিদ বাড়ির সামনে বখাটে সিহাব হোসেনের নেতৃত্বে অন্যান্যরা ওই মাদ্রাসাছাত্রীকে একা পেয়ে প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করতে থাকে। এসময় তারা মাদ্রাসাছাত্রীর মোবাইল নাম্বার দেওয়ার জন্য বললে তাতে রাজি না হওয়ায় বখাটেরা তার গতিরোধ করে জামা-কাপড় ও ওড়না ধরে টানা হেঁছড়া চালিয়ে শ্লীলতাহানী করে। এতে ভিকটিম ছাত্রী শোর-চিৎকার করলে পার্শ্ববর্তী ইয়াকুব আলী সহিদ বাড়ির নারী-পুরুষরা এগিয়ে আসলে বখাটেরা লাঠি-সোঁটা দিয়ে তাদেরকেও মারধর করে। এসময় এলাকার অন্যান্য লোকজন এগিয়ে আসতে থাকলে বখাটেরা সবাই পালিয়ে যায়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, তিতারকান্দি এলাকায় মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় অভিযোগ দিতে স্থানীয় দাসেরহাট পুলিশ ফাঁড়িতে যাওয়ার চেষ্টা করলে বখাটেদের পক্ষে স্থানীয় যুবক নিজাম উদ্দিন কালন ভিকটিম ওই ছাত্রীর লোকজনকে বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে নিজাম উদ্দিন কালন পালিয়ে যায়।

অপরদিকে ছাত্রী উত্ত্যক্তের ঘটনাকে ধামাচাপা দিতে তিতারকান্দি রফিক মার্কেটের সামনে নিজাম উদ্দিন কালনের উপর রিয়াজ বাহিনীর হামলা শিরোনামে কয়েকটি অনলাইন মাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ। তিনি বলেন, বখাটে অপরাধীরা প্রকৃত ঘটনাকে আড়াল করতে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন এবং মনগড়া সংবাদ পরিবেশন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..