× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জিম্বাবুয়েকে হারাল আফগানিস্তান

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও হেরেছে জিম্বাবুইয়ানরা। মোহাম্মদ শাহজাদের হার না মানা ১৩১ রানের সুবাদে ৪ উইকেটের দারুণ এক জয় পেয়েছে আফগানিস্তান।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। অর্থাৎ আর এক ম্যাচ জিতলেই জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে সদ্যই আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দশে উঠে আসা দলটি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রানের লড়াকু পুঁজিই গড়েছিল জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। এ ছাড়া পিটার মুর ৫০ ও হ্যামিল্টন মাসাকাদজা ৪৭ রান করেন।

২৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানের শুরুটাই হয় দুর্দান্ত। নুর আলী জারদান ও মোহাম্মদ শাহজাদ উদ্বোধনী জুটিতে ৮২ রান যোগ করেন। নুর আলী (৩১) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৮৭ রানের আরেকটি বড় জুটি গড়েন শাহজাদ।

অবশ্য নবীর (৩৩) বিদায়ে জুটি ভাঙার পর দ্রুতই আরো চার উইকেট হারায় আফগানিস্তান। তবে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি সপ্তম উইকেটে মিরওয়াইস আশরাফের সঙ্গে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৪ বল আগেই দলের জয় নিশ্চিত করেন শাহজাদ।

ওয়ানডেতে আফগানিস্তানের ব্যাটসম্যানের সর্বোচ্চ ১৩১ রানে অপরাজিত থাকেন শাহজাদ। তার ১৩৩ বলের ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৭টি চারের মার। আশরাফ অপরাজিত ছিলেন ২৬ রানে। ম্যাচসেরার পুরস্কার জেতেন শাহজাদ।


এ ক্যটাগরির আরো খবর..