× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

মহামারী করোনায় বেশি ঝুঁকি নিয়ে সুরক্ষাব্যবস্থা ছাড়াই কাজ করছে গণমাধ্যমকর্মী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

দেশের ঝুঁকিপূর্ণ প্রতিটি স্থানে সব চেয়ে বেশি যাতায়াত করে থাাকেন গণমাাধ্যমকর্মীরা। সংবাদ সন্ধানী হয়ে নিউজ সংগ্রহ করতে যেতে হয় তাদেরকে। সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ জীবন যাপন করতেও হয় এদেরকে। দেশের এই চরম মুহুর্ত্বেও সাংবাদিকরা সব সময় ঘরে বসে থাকতে পারেন না। নিউজ সংক্রান্ত কোন সংবাদ কানে আসলে দায়িত্ব তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। অথচ এই সাংবাদিকদেরকে নিয়ে ভাববার যেন কেউ নেই। কতোটা নিরাপত্তায় আছে, কিভাবে তারা সংবাদ সংগ্রহ করছেন?
কোথায় গেছেন আপনারা যারা টেলিভিশনের সামনে এসে এতোদিন দেশ এবং দেশের মানুষের পাশে থাকার মিথ্যা বুলি ব্যবহার করেছেন? আজ আপনারা করোনা ভাইরাসের ভয়ে ঘরে লুকিয়ে আছেন। কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি তারা পারিনা দায়িত্বটাকে অবহেলা করে দায়িত্ব থেকে সরে আসতে।
আজ আপনারা ঘরে বসে গোটা দেশের সমস্ত খবর ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছেন। আপনারা কি একবারের জন্যও ভেবে দেখেছেন আপনারা তো ঘরে ভিতর বেশ নিরাপত্তায় দিন কাটাচ্ছেন, তাহলে গোটা দেশের ভিতর ঘটে যাওয়া সমস্ত ঘটনা মুহুর্ত্বের ভিতর কিভাবে পাচ্ছেন ? জাানি এটা ভাববারও সময়ও আপনাদের নেই। তাই আমিই বলে দিচ্ছি- এসব সংবাদ গুলো পাচ্ছেন আমাদের মতো সাংবাদিকরা যারা তাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হয়না কেবলমাত্র তাদের জন্যই। আজ আমরা দেশের এই দুঃসময়ে নিজেদের নিরাপত্তার কথা ভুলে সঠিক সংবাদগুলো দেশের মানুষের কাছে ঠিকই পৌছি দিচ্ছি।
কিন্তু প্রশ্ন রয়ে যায়- আমরা এই পরিস্থিতিতে কিভাবে সংবাদ সংগ্রহ করছি? বেশ কয়েকদিন ধরে অনেক সাংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ ফেইসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করলেও, আজও সরকারের পক্ষ থেকে অথবা জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে পাইনি বর্তমান আতঙ্ক করোনা ভাইরাস থেকে নিজেদেরকে নিরাপত্তা রেখে সংবাদ সংগ্রহ করার মতো কোন মাস্ক, হ্যান্ড গ্লাবস, পিপিই সহ কোন ধরনের সহযোগীতা। তাই জাতীয় সাংবাদিক সংস্থা’র শার্শা উপজেলা কমিটির দাবী সরকার, জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে যেন সাংবাদিকদের প্রতি একটু সু-দৃষ্টি দেন।
এম,এ,জলিল, বিশেষ প্রতিবেদক।


এ ক্যটাগরির আরো খবর..