× Banner
সর্বশেষ
রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান

ভয় দেখিয়ে ৫ বছরের শিশুকে ছয় সন্তানের জনকের ধর্ষণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
পাঁচ বছরের শিশুকে নদীর পাড়ে ধর্ষণ

স্টাফ রিপোর্টার, দুলাল পালঃ ধামরাইয়ে পাঁচ বছরের শিশুকে নদীর পাড়ে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগীর মা। ধর্ষক পাশের বাড়ির বাসিন্দা ছয় সন্তানের জনক রফিকুল ইসলাম।

গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা জেলার ধামরাই থানাধীন কুশরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রতিবেশী জানান, শিশুটি ঐদিন সন্ধ্যায় বাড়ীর পাশে খেলাধুলা করার সময় ধর্ষক রফিকুল ইসলাম ফুসলিয়ে নদীর পাড়ে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, রফিকুল ইসলাম সম্পর্কে আমার ভাসুর হয়। সে আমাকেও অনেক বার কুপ্রস্তাব দিয়েছে। মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলিনি। এখন সে আমার শিশু মেয়েটির ইজ্জত লুটে নিয়েছে। আমি এর বিচার চাই।

এ ঘটনা জানার পর ওই শিশুর মা স্থানীয় ইউপি সদস্য আজাহার আলীসহ কয়েকজনকে বিষয়টি জানান। পরে অভিযুক্ত রফিকুল ইসলামের স্বজনরা বিষয়টি মীমাংসা করার জন্য গত দুদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। তবে গতকাল রাতে ধামরাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুটির মা বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশে আপস যোগ্য নয়, যারা আপস করবেন তারাও এ মামলায় আসামি হবেন। তবে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..