× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সুতার রঙিন ডিম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বোরিং লাগছে? চিন্তা না করে হয়ে উঠুন সৃষ্টিশীল। সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রঙিন ডিম। এই ডিম আপনার ঘরের শোভা বাড়াবে। পাশাপাশি এতে আপনার উদ্ভাবনী শক্তিও শানিত হবে। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন সুতার রঙিন ডিম।

যা যা লাগবে
০১. বিভিন্ন রঙের মধ্যম পুরুত্বের সুতা
০২. আইকা ঘাম
০৩. ছোট বেলুন

যেভাবে করবেন
প্রথমে কিছু বেলুন প্রায় ডিমের সমান আকারে ফুলান। এরপর রঙিন সুতাগুলোতে চিত্রের মত আইকা ঘামে চুবিয়ে আলতো হাতে বেলুনের চারপাশে পেঁছিয়ে নিন। শেষ মাথায় অন্য সুতার সাথে গিঁট দিয়ে ঝুলানোর জন্য কিছুটা সুতা অতিরিক্ত রাখুন।

পছন্দ মত একই বেলুনের বিভিন্ন রঙের সুতা প্যাচানো যেতে পারে কিংবা প্রত্যেক বেলুনে আলাদা আলাদা রঙের সুতা ব্যবহার করা যেতে পারে।

এবার সুতা প্যাচানো বেলুনটিকে রোদে শুকাতে দিন। শুকানো শেষে ইচ্ছেমত ডেকরেশানে ব্যবহার করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..