× Banner
সর্বশেষ
জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধের উপকরণ আমদানিতে শুল্ক ছাড়

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ মার্চ, ২০২০
করোনাভাইরাস প্রতিরোধের উপকরণ আমদানিতে শুল্ক ছাড়

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আনুষঙ্গিক প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২২ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে আইসোপ্রোপাইল এলকোহল, করোনা টেস্ট কিট, মাস্ক এরকম মোট ১০ ধরনের পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ২৭ জনে।

রোববার (২২ মার্চ) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন দেশের বাইরে থেকে এসেছেন। অপরজন আগের এক রোগী থেকে সংক্রমিত হয়েছেন। নতুন আক্রান্তদের একজনের বয়স ৪০ বছর এবং অপর দুইজনের বয়স যথাক্রমে ৩০ ও ২০।

তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্ত পাওয়া গেছে মোট ২৭ জনের মধ্যে।

সেব্রিনা বলেন, করোনার হট লাইনে গেল ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৮১২টি কল এসেছে। এরমধ্যে ৩ হাজার ৭২৫টি কল করোনা সংক্রান্ত।

সংক্রমিতদের সম্পর্কে তিনি জানান, এই ভাইরাসে সংক্রমিত ২৭ জনের মধ্যে দুইজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২০ জন চিকিৎসাধীন।

এর আগে শনিবার আইইডিআরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট দুইজন মারা গেছেন। এছাড়া ভাইরাস শনাক্ত হয়েছে ২৪ জনের শরীরে।

এদিকে, রোববার (২২ মার্চ) বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ আট হাজার ৫৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জনের।

সারাবিশ্বে এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৪ জন, যাদের মধ্যে ৫ শতাংশ ৯ হাজার ৯৪৩ জন গুরুতর অবস্থায় এবং মৃদু সংক্রমিত অবস্থায় আছেন ৯৫ শতাংশ ১ লাখ ৮৯ হাজার ৭৫১ জন।


এ ক্যটাগরির আরো খবর..