× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

অসাধারণ এক সেঞ্চুরির স্বাদ ডিন এলগারের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার ইংল্যান্ডের বিপক্ষে ডারবানে অসাধারণ এক সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস একাই টেনে নিয়েছেন এলগার। এ সময়ে তুলে নিয়েছেন এক লড়াকু সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ডিন এলগার ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকার অসামান্য কৃতিত্ব অর্জন করেন। আন্তর্জাতিক ক্রিকেট এটি ৫০তম ঘটনা । তবে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেঞ্চুরির স্বাদ পাওয়া ৩১তম ঘটনা এটি।

সোমবার নিজের নামের পাশে ৬৭ রান নিয়ে খেলা শুরু করেন এলগার। আগের দিন তার সঙ্গে থাকা তেম্বা বাভুমা দিনের শুরুতেই সাজঘরের পথ ধরেন। জেপি ডুমিনি ও কাইল অ্যাবটও বেশিক্ষণ টিকতে পারেননি। অষ্টম উইকেটে ডেইল স্টেইন ও এলগার ৫৪ রানের জুটি বাঁধেন। এ সময় ৩৩ রান যোগ করে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন । তার সেঞ্চুরির পরপরই স্টেইন ফিরে যান। তবে একপ্রান্ত আগলে ইংলিশ বোলারদের ভালোই শাসন করেন এলগার।

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার শেষ দুই ব্যাটসম্যান ডেন পেডিট ও মরনে মরকেল আউট হলেও ১১৮ রানে অপরাজিত থাকেন এই বাহাতি ওপেনার । ২৪৬ বলে আট চার ও এক ছক্কায় ১১৮ রান করেন ডিন এলগার।


এ ক্যটাগরির আরো খবর..