× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

টুইটই কাল হয়ে দাঁড়াল গার্দিওলার জন্য

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক:  সের্গি গার্দিওলা দুপুরে চুক্তিতে সই করে ক্লাব-কর্তাদের সঙ্গে ছবিও তুলে এসেছেন। কিন্তু সন্ধ্যা হতে না-হতেই গার্দিওলা জানতে পারলেন, তার সঙ্গে সে চুক্তি বাতিল করেছে বার্সেলোনা! কী এমন ঘটল, যার কারণে এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে চুক্তির পর পরই তা বাতিল করে দিল বার্সা-কর্তৃপক্ষ?

ঘটনাটা দুই বছর আগের। ২০১৩ সালে দুটি টুইট করেছিলেন সের্গি গার্দিওলা। যেখানে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রতি তার সমর্থন ঘোষণা করার পাশাপাশি কাতালুনিয়া-বিরোধী মন্তব্যও করেছিলেন তিনি। গার্দিওলা একটি টুইটে লিখেছিলেন, ‘হালা মাদ্রিদ (এগিয়ে যাও মাদ্রিদ), কাতালুনিয়া…..।’ আরেকটি টুইটে কাতালুনিয়া-বিরোধী কথাবার্তা লিখেছিলেন তিনি।

আর দুই বছর আগের ওইসব টুইটই কাল হয়ে দাঁড়াল গার্দিওলার জন্য। একে তো রিয়াল মাদ্রিদকে সমর্থন তারমধ্যে আবার কাতালুনিয়া-বিরোধী মন্তব্য। বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবেই দেখছে বার্সা-কর্তৃপক্ষ। তাই কাতালান ক্লাবটির এমন সিদ্ধান্ত।

সোমবার দুপুরে বার্সার ‘বি’ টিমে চুক্তি করেছিলেন গার্দিওলা। তবে সন্ধ্যায় সে চুক্তি বাতিল করে বার্সা। গার্দিওলা অবশ্য নিজেকে ‘নির্দোষ’ই দাবি করছেন। ওইসব টুইট তার কোনো এক বন্ধু করেছিলেন বলেও দাবি তার।

স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘আমি জানি যে আমার একটা ভুল হয়েছে। আমি কাতালুনিয়া ও বার্সেলোনার কাছে ক্ষমা চাচ্ছি। তবে আমি বিষয়টি পরিষ্কার করতে চাই, ওইসব টুইট আমি লিখিনি। এক বন্ধু আমার ফোনটা নিয়েছিল আর ও-ই এসব করেছে।’

এটাকে একটা ভুল বোঝাবুঝি হিসেবেই দেখছেন গার্দিওলা। দ্রুত এটার সমাধান হবে বলেও বিশ্বাস তার, ‘এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বার্সেলোনা আমার সঙ্গে খুব ভালো আচরণই করেছে। আমি তাদের সিদ্ধান্ত বুঝতে পারছি। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। পরে কী ঘটে, সেটা আমরা দেখতেই পাব।’


এ ক্যটাগরির আরো খবর..