× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

আইএস এক মাকে হত্যা করেছে সন্তানকে দুধ পান করানোর দোষে!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নারী সদস্যরা সন্তানকে বুকের দুধ পান করানোর কারণে এক নারীকে হত্যা করেছে। হত্যা করার আগে তার অঙ্গ-প্রত্যঙ্গও বিচ্ছিন্ন করা হয়।

আল খানসা নামের আইএসের এই নারী বাহিনীটি সংগঠনটির ‘নারী গেস্টাপো’ নামে পরিচিতি। ধারণা করা হয়, প্রায় ৬০ জন ব্রিটিশ নারীর সমন্বয়ে গঠিত এই বাহিনীটি আইএসের স্বঘোষিত রাজধানী রাক্কা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, হিটলার জার্মানিতে তার শাসনকালে বিরোধীদের ওপর নির্যাতন চালাতে গোপন পুলিশ বাহিনী গেস্টাপো গড়ে তুলেছিল। তারা নানাভাবে নির্দোষদের ওপর নির্যাতন চালাতো। তাদের কার্যক্রমের সাথে মিল থাকায় আইএসের এই বাহিনীটির নাম দেয়া হয়েছে নারী গেস্টাপো।

যুক্তরাজ্যের গণমাধ্যম মিরর জানিয়েছে, এক নারী তার সন্তানকে বোরকার নিচে লুকিয়ে রেখে বুকের দুধ পান করাচ্ছিলেন। এ সময় আল খানসা ব্রিগেডের সদস্যরা তাকে শনাক্ত করে ফেলে এবং তার ওপর বর্বর শাস্তি আরোপ করে।

আইএসের নিয়ম অনুসারে, সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত তাকে দুধ পান করানোরা জন্য অন্য নারী নিয়োগ দিতে হয়।

রাক্কা থেকে পালিয়ে আসা অপর নারী আয়েশা সানডে টাইমসকে বলেন, ‘এক নারী পুলিশ বাচ্চাটিকে নিয়ে অপর এক নারীর কাছে দেয় এবং তার মাকে হত্যা করে।’

পরবর্তীতে আইএস সমর্থিত একটি সামাজিক মাধ্যমে বলা হয়, মৃত্যুর আগে শরীর থেকে তার অঙ্গ বিচ্ছিন্ন করা হয়েছিল।

আল খানসা ব্রিগেডটি নারীদের ওপর আইএসের কঠোর বিধান প্রয়োগ করে। যেসব নারী তাদের বিধান না মানে তাদের প্রহার করে ও  চাবুকাঘাত করে এবং মেয়েদের যৌন দাসত্বে বাধ্য করে।

নারীদের পোশাকের ব্যাপারেও আইএসের রয়েছে কঠোর নিয়ম। প্রাপ্ত বয়স্ক মেয়ে থেকে শুরু করে এর ওপরের বয়সের সবাইকে নিজেদের দেহ ঢেকে রাখতে দুইটি গাউন পরতে হয়। হাত ঢেকে রাখতে পরতে হয় কালো হাতমোজা। আর মুখ ঢেকে রাখতে তিনটি পর্দা দিতে হয়।

এসব নিয়ম না মানলে তাদের জনসম্মুখে জ্যান্ত কবর দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..