× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

গাইবান্ধায় শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, গাইবান্ধা থেকে: গাইবান্ধায় শেষ মুহূর্তে  তিন পৌরসভার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। তিন পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ৬ জন প্রার্থীর বাইরেও আলোচনায় রয়েছেন আ’লীগের একজন বিদ্রোহী প্রার্থীও। সব মিলিয়ে মেয়র পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইয়ে থাকছেন ৯ জন প্রার্থী।

৩০ ডিসেম্বরের নির্বাচনে এই ৯ জনের মধ্যেই জয়-পরাজয় নির্ধারিত হবে বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা। পৌরসভাগুলোতে মেয়র প্রার্থীদের বাইরে ১৪৩ জন কাউন্সিলর ও ৫৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। প্রশাসন সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি নিলেও কোনো কোনো পৌরসভায় ভোটারদের মধ্যে চাপা আতঙ্কও বিরাজ করছে। এর মধ্যে তিন পৌরসভায় মোট ৪৯ টি কেন্দ্রের মধ্যে ১৯ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করছেন রিটার্নিং কর্মকর্তা। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৮  জন প্রার্থী ।

এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত আব্দুল্লাহ আল মামুন নৌকা, বিএনপি মনোনীত আজাদুল করিম প্রমানিক নিপু ধানের শীষ প্রতীক নিয়ে মূল লড়াইয়ে রয়েছেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হিসেবে এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল প্রার্থী মোবাইল ফোন প্রতীক নিয়ে, জাতীয় পার্টি মনোনীত আলহাজ্ব মশিউর রহমান লাঙ্গল প্রতীক, আনোয়ার হোসেন মন্জুর (জেপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মশিয়ার রহমান বাইসাইকেল প্রতীক, জাসদ মনোনীত সাহাদাৎ হোসেন সবুজ মশাল প্রতীক এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহীন আহম্মেদ সবুজ জগ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

এই পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট  ১২হাজার ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই কেন্দ্রগুলোর মধ্যে ৪টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে আব্দুল মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়, ভুরারঘাট ফাযিল মাদ্রাসা, হুরাভায়া খাঁ-২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরগঞ্জ সদর মহিলা দাখিল মাদ্রাসা।


এ ক্যটাগরির আরো খবর..