× Banner

মুজিববর্ষের উদ্বোধনে ঝিনাইদহে জমকালো আয়োজন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
ঝিনাইদহে মুজিববর্ষ উদযাপন

ঝিনাইদহে জমকালো আয়োজনে মুজিববর্ষের উদ্বোধনঃ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে জমকালো আয়োজনের মধ্যে মুজিববর্ষের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার রাত ১২ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শত মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে সেখানে কেক কাটা হয়। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কেক কাটার সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একই সাথে চলে আতশবাজী প্রদর্শন। রংবেরংয়ের আতশবাজীতে ঝলমল করে পুরো শহর।

এর আগে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে মুজিববর্ষে সিও সংস্থার আলোচনা সভা ও দোয়া মাহফিলঃ

ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে সিও সংস্থার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটাসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চাকলাপাড়ার সিও কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। এ সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার মমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মিডিয়া হাউজের সভাপতি এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংবাদিক মোস্তফা কামাল, মেহেদি হাসান সবুজ, সোহাগ আলী, সাদ্দাম হোসেন, সুলতান আল একরাম, খাইরুল ইসলাম নিরব। এসময় সিও সংস্থার সকল কর্মকর্তা কর্মচারিসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কেক কেটে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহে মুজিববর্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভা ও দোয়া মাহফিলঃ

ঝিনাইদহে মুজিববর্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভা কেক কাটাসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারিসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কেক কেটে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..