× Banner

করোনা ভাইরাসে আক্রান্ত কিনা উত্তর দেবে গুগল

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
করোনার উত্তর গুগলে

করোনা পরীক্ষা করার জন্য মার্কিন সরকারের নির্দেশে নতুন ওয়েবসাইট বানাচ্ছে  গুগল। শনিবার কোম্পানিটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

একটি টুইট বার্তায় গুগলের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং আমাদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবো। এদিকে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের এমন কাজের প্রশংসা করেছেন এবং কোম্পানিটিকে ধন্যবাদ জানিয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়ক ডেবোরাহ ব্রিক্স বলেন, তারা যুক্তরাষ্ট্রজুড়ে ওয়েবসাইটটির ব্যবহার নিশ্চিত করতে চান।


এ ক্যটাগরির আরো খবর..