× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

এবার মিডিয়া ও বুদ্ধিজীবী মহল কে অশ্লীল ভাষায় আক্রমণ করল রোদ্দুর রায়

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
রোদ্দুর রায়ের অশ্লীলতা

বাংলার সংস্কৃতির পর এবার মিডিয়া ও বুদ্ধিজীবী মহল কে অশ্লীল ভাষায় আক্রমণ করে রোদ্দুর রায়। তার গ্রেফতারের জন্য যারা সরব হয়েছে তাদেরও অশালীন ভাষায় আক্রমণ করেন তিনি।

রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে কয়েকজন যুবক যুবতীর পিঠে ও বুক আবীর দিয়ে রবীন্দ্রনাথের জনপ্রিয় গান কে বিকৃত করে অশালীন শব্দ প্রয়োগ করে লেখে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রোদ্দুর রায় নামক এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বাংলা এবং বাঙ্গালীর ইমোশন রবীন্দ্রনাথ, সুকান্ত প্রমুখের মত ব্যক্তিত্বদের বারবার অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন এবং তাদের গান কেও বিকৃত করে গেয়েছেন।

রবীন্দ্রভারতী তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গানের এমন অশালীন প্রয়োগ করা ওই ছাত্র-ছাত্রীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। একই সাথে দাবি উঠেছে, রোদ্দুর রায়ের গ্রেপ্তারেরও। রোদ্দুর রায়ের গাওয়া গান লিখে যদি তাদের গ্রেফতারের দাবি ওঠে তাহলে নিজে সেই গান গেয়ে কেন পার পেয়ে যাবে রোদ্দুর রায়! এই প্রশ্ন ঘুরতে থাকে সব মহলে। সম্প্রতি রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এরপরে ফের লাইভে এসে বাংলার সংস্কৃতির পর এবার মিডিয়া ও বুদ্ধিজীবী মহল কে অশ্লীল ভাষায় আক্রমণ করে রোদ্দুর রায়। তার গ্রেফতারের জন্য যারা সরব হয়েছে তাদেরও অশালীন ভাষায় আক্রমণ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..