× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হিজবুল্লার পাঁচটি অস্ত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
যুক্তরাষ্ট্রের হামলা

ইরাকের রাজধানীর উত্তরে তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার প্রতিশোধ নিতে ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ’র অস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার কাতাইব হিজবুল্লাহ’র কমপক্ষে পাঁচটি অস্ত্রের ঘাঁটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত বুধবার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় তিনজন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ’ই এমন হামলা চালিয়েছে । হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেন, আমাদের কোন জনগণের ওপর হামলা যুক্তরাষ্ট্র সহ্য করবে না। আমাদের সেনাবাহিনীকে রক্ষার জন্য আমরা যে কোন ব্যবস্থা নেবো।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনায় এক ইরাকি সেনা এবং একজন মার্কিন ঠিকাদার নিহত হন। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।তখন ইরান দাবি করে, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ২০০ মার্কিন সেনা আহত হওয়ার কথা জানায় ইরান। তবে ইরানের এই দাবি প্রত্যাখাত করে যুক্তরাষ্ট্র।


এ ক্যটাগরির আরো খবর..