× Banner
সর্বশেষ
পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্ক : ঋণ বিতরণে স্বজনপ্রীতি দেশের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে প্রথম দিনে ভোট দিয়েছেন ৩৯% ভোটার

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২০
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২০২১ মেয়াদের নির্বাচনে প্রথম দিনে ভোট দিয়েছেন তিন হাজার ৩১ আইনজীবী। মোট ভোটার ৭ হাজার ৭ শত ৮১ জন।

আজ বুধবার প্রথম দিনের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট অমিত দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে গণনা করা হবে।

সুপ্রিম কোর্ট বারের প্রধান নির্বাচন কমিশনার এ এফ হাসান আরিফ বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন, সভাপতি পদে এ এম আমিন উদ্দিন, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও সাকিলা রওশন, সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. মো. এনামুল হক, সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, সদস্য পদে মো. হুমায়ুন কবির, মো. কামরুজ্জামান, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. তারজেল হোসেন, মিন্টু কুমার মণ্ডল, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ জগলুল কবির।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা হলেন, সভাপতি পদে জয়নুল আবেদীন, সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া ও মো. জালাল উদ্দিন, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সহ-সম্পাদক মাহমুদ হাসান ও আইয়ুব আলী আশ্রাফী, সদস্য আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মো. শফিউর রহমান, মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন) ও মোহাম্মদ ইকবাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..