× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষে আইসিটি বিভাগ ‘হান্ড্রেডপ্লাস স্ট্র্যাটেজি’ গ্রহণ করেছে -আইসিটি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
হান্ড্রেডপ্লাস স্ট্র্যাটেজি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ‘হান্ড্রেডপ্লাস স্ট্র্যাটেজি’ গ্রহণ করেছে। আইসিটি বিভাগ প্রতিটি কার্যক্রমে শতভাগ অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষের সময়সীমার মধ্যে নতুন ১০০টি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ১০০ জন স্টার্টআপকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আইসিটি বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ সারা বছর অতিরিক্ত ১০০ ঘণ্টা কাজ করবেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্‌যাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইসিটি সেক্টরে আগামী ২০২৫ সালের মধ্যে এক লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে প্রতিবছর এক লক্ষ কর্মসংস্থান হবে। তিনি বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের কোন বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি যেমন নারী পুরুষের সমতা নিশ্চিত করে তেমনি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে। তিনি জানান বর্তমান সরকারের ‘বটম আপ এপ্রোচ’ পদ্ধতি অনুসরণ ও অন্তর্ভুক্তিমূলক নীতি-কৌশলের কারণে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ৩৪তম। তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন।

মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আইসিটি বিভাগের গৃহীত উদ্যোগ ও কার্যক্রমসমূহের মধ্যে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের হলোগ্রাফিক প্রোজেকশন, অনলাইনে মুজিববর্ষ, মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত উদ্যোগ, আইসিটি ডিভিশনের ১০০ প্লাস কৌশলগত পরিকল্পনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর দশ বছর
উদ্‌যাপন উপলক্ষে মহাসম্মেলন আয়োজন, ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ আয়োজন বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এর অধীন সংস্থাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..