× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

বগুড়ার ধুনটে বাইসাইকেলেই প্রাণ গেল শিক্ষার্থীর

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
বাইসাইকেলেই প্রাণ গেল

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বাইসাইকেলে ভ্রমণকালে অন্য এক বাহনের ধাক্কায় রহমত উল্লাহ (১১) নামে হাফিজিয়া মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রহমত উল্লাহ উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মিঠু মন্ডলের ছেলে। সে উপজেলা পরিষদ এলাকার আল-কোরআন একাডেমির আবাসিক শিক্ষার্থী।

৪ মার্চ বুধবার সকাল ১০টার দিকে ধুনট-সোনামুখী সড়কের ভরণশাহী বাইপাস তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ধরনের যান তার বাইসাইকেলকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে আল-কোরআন একাডেমির শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা এলাকার একটি শিশু পার্কে বার্ষিক বনভোজনে যায়। কিন্তু রহমতউল্লাহ তার সহপাঠীদের সাথে বনভোজনে অংশগ্রহণ করেনি। বনভোজনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানও বন্ধ ছিল।

এ সুযোগে রহমত উল্লাহ সকাল ৯টার দিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইসাইকেল নিয়ে স্থানীয় প্রিয়াঙ্গন পার্কে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। যাওয়ার পথে বাইপাস তিনমাথা এলাকায় অজ্ঞাত বাহনের ধাক্কায় আহত হয় রহমত উল্লাহ। তখন জনৈক পথচারী আহত শিশু শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এ কে এম মাহফুজুল হাসান বলেন, আহত শিশুটিকে চিকিৎসা দেওয়ার সময় পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই শিশুটির মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাহনটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..