× Banner
সর্বশেষ
আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ

আমাদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের সেঞ্চুরি মানেই কফিনে পেরেক ঢুকে দেওয়া -উইলিয়ামস

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২০
ক্রিকেটার শন উইলিয়ামস

চলমান ওয়ানডে সিরিজেও একই ধারা বজায় রেখে প্রথম ম্যাচেই লিটন করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে বাংলাদেশের মতো সেঞ্চুরি করতে চান জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের ঐচ্ছিক অনুশীলনে এসে উইলিয়ামস বলেছেন, ‘আমাদের রান করতে হবে। আমরা উইকেটে থিতু হচ্ছি আর আউট হচ্ছি। আমাদের অনেকেই ৫০-৬০ করছে, এরপর আউট হচ্ছে। আমাদের সেঞ্চুরি করা খুবই দরকার। বাংলাদেশি ব্যাটসম্যানরা সেঞ্চুরি করছে আমাদের বিপক্ষে। সেঞ্চুরি করা মানেই কফিনে পেরেক ঢুকে দেওয়া। আমাদের এটাই করতে হবে, বেশি বেশি সেঞ্চুরি করতে হবে। এবং সেটা করতে হবে সিনিয়র ক্রিকেটারদের।‘

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তবুও দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের বোলিংয়ে বড় ইনিংস খেলার আশা করছেন উইলিয়ামস, ‘বাংলাদেশি বোলিং খুবই শক্তিশালী। কিন্তু আমরা ওদের বিপক্ষে এর আগে খেলিনি, এমন তো না। ওরা বিশ্বমানের বোলার। আমরা যদি ছোট ছোট ব্যাপার গুলো ঠিকমতো করি, তাহলে ভালো করব।‘

উল্লেখ্য, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন ইমরুল কায়েস। পরের ম্যাচে বড় ফিফটি করেন লিটন দাস ও ইমরুল দুজনই। সিরিজের শেষ ম্যাচে একই ম্যাচে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। তিন ম্যাচেই টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় ইনিংসে ভর করে ম্যাচ জিতে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..